২৪/৭ হটলাইন · Click to call09638368368 WhatsApp+8801758368368 travelcareltd@gmail.com
📢 নোটিশ
📢 সরকারি নির্দেশনা: সেন্টমার্টিন ভ্রমণে সরকারি ট্রাভেল পাস বাধ্যতামূলক, আমরা পাস করে দিই🌳 সুন্দরবন: বন বিভাগের অনুমতি, সশস্ত্র বনরক্ষী ও গাইড আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত👶 শিশু নীতি: ৫ বছরের নিচে বিনামূল্যে, ৫–১১ বছর প্যাকেজের অর্ধেক মূল্য🎁 গ্রুপ ও কর্পোরেট বুকিংয়ে বিশেষ মূল্য, বিস্তারিত জানতে কল করুন 09638368368🛶 টাঙ্গুয়ার হাওর হাউজবোট ট্যুর জুন থেকে সেপ্টেম্বর, আগেভাগে বুক করুন
Saint Martin photo 1
Saint Martin photo 2
Saint Martin photo 3
Saint Martin photo 4
Saint Martin photo 5
Saint Martin photo 6
Saint Martin photo 7
Saint Martin photo 8
Saint Martin photo 9
Saint Martin photo 10
Saint Martin photo 11
Saint Martin photo 12

Saint Martin · সেন্টমার্টিন ট্যুর প্যাকেজস্বপ্নের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন ট্যুর চলমান

স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন – প্যাকেজ মূল্য জনপ্রতি মাত্র ৫,৯৯৯ টাকা

নীল সমুদ্র, সাদা বালি আর নারিকেল গাছের সারি। সমুদ্রের কিনারে আমাদের নিজস্ব রিসোর্টে ২ রাত, জাহাজে রাউন্ড ট্রিপ, ৭ বেলা খাবার ও বিশেষ BBQ নাইট, সব একসাথে এক প্যাকেজে।

প্যাকেজ মূল্য 🔥 বিশেষ অফার · এখন ১৭% ছাড় চলছে (৩১/১২/২০২৬ পর্যন্ত · আর ৩৩ দিন বাকি)ছাড়ের পরে জনপ্রতি ৪,৯৭৯ টাকা নিয়মিত ৫,৯৯৯ টাকা জনপ্রতি ৫,৮০৯ টাকা – এক রুমে ২ জন / কাপল (অ্যাটাচড ওয়াশরুম) • জনপ্রতি ৪,৯৭৯ টাকা – এক রুমে ৪ জন (অ্যাটাচড ওয়াশরুম) • জনপ্রতি ৫,৩৯৪ টাকা – এক রুমে ২ জন (ওয়াশরুম বাইরে / কমন)
  • কক্সবাজার → সেন্টমার্টিন → কক্সবাজার
  • ৩ দিন ২ রাত
  • প্রতিদিন সকাল ৭:০০, কক্সবাজার জাহাজঘাট
🌟

প্যাকেজ পরিচিতি

এক নজরে কী পাচ্ছেন

সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, আর আমাদের ২ রাত ২ দিনের প্যাকেজটি সাজানো হয়েছে যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই দ্বীপটির পুরো সৌন্দর্য উপভোগ করতে পারেন। সকাল ৭টায় কক্সবাজার জাহাজঘাট থেকে সরকার অনুমোদিত জাহাজে যাত্রা, দ্বীপে পৌঁছে সমুদ্রের ঠিক কিনারে আমাদের নিজস্ব রিসোর্টে চেক-ইন। পশ্চিম বিচের সূর্যাস্ত, ছেঁড়াদিয়া ভ্রমণ, চাঁদের আলোয় সৈকত, BBQ নাইট আর সৈকতে গানের আড্ডা দিয়ে কাটবে দুটি রাত। সরকারি ট্রাভেল পাস, ৭ বেলা খাবার এবং অভিজ্ঞ ট্যুর সুপারভাইজার প্যাকেজে অন্তর্ভুক্ত।

👥 কাদের জন্য এই ট্যুর

  • হানিমুন ও দম্পতি
  • পরিবার নিয়ে নিরাপদ সমুদ্র ভ্রমণ
  • বন্ধুদের গ্রুপ ও শিক্ষার্থী
  • কর্পোরেট টিম ও অফিস ট্যুর
  • সমুদ্র ও সূর্যাস্তের ছবি তুলতে ভালোবাসেন যারা
  • প্রথমবার সেন্টমার্টিন যাচ্ছেন, ঝামেলামুক্ত প্যাকেজ চান যারা

✨ বিশেষ সুবিধা

  • সমুদ্রের কিনারে আমাদের নিজস্ব রিসোর্ট, ২ রাত
  • কক্সবাজার থেকে জাহাজে রাউন্ড ট্রিপ টিকিট
  • সরকারি ট্রাভেল পাস আমরাই করে দিই
  • ৭ বেলা খাবার ও বিশেষ BBQ নাইট
  • পুরো ট্যুরে অভিজ্ঞ সুপারভাইজার
  • মাত্র অগ্রিম দিয়ে বুকিং, বাকি ট্যুরের আগে

ট্যুর হাইলাইটস কার্ডে চাপ দিয়ে বিস্তারিত দেখুন

এই ট্যুরটি পছন্দ হয়েছে? এখনই সিট নিশ্চিত করুন জনপ্রতি ৪,৯৭৯ টাকা · ৩ দিন ২ রাত ✅ অল্প অগ্রিমে বুকিং · ✅ বাকি টাকা যাত্রার আগে · ✅ সাথে সাথে কনফার্মেশন SMS
🗺️

দিনভিত্তিক ভ্রমণসূচি

যেকোনো দিনে চাপ দিন, পুরো দিনের সময় ধরে কর্মসূচি খুলবে
⏰ সময় অনুযায়ী প্রতিদিনের কর্মসূচিকোন দিন কখন কী হবে

দিন ০১: যাত্রা ও সেন্টমার্টিনে প্রথম সন্ধ্যা

  1. কক্সবাজার জাহাজঘাটে রিপোর্টিং, টিকিট ও ট্রাভেল পাস যাচাই
  2. জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ে
  3. সেন্টমার্টিন জেটিতে পৌঁছানো (আনুমানিক ৬–৬.৫ ঘণ্টা)
  4. রিসোর্টে চেক-ইন ও ফ্রেশ হওয়া
  5. দুপুরের খাবার
  6. বিশ্রাম বা সৈকতে হাঁটা, ডাব পান
  7. ফুটবল, ব্যাডমিন্টন, সাইকেল, ঘুড়ি ওড়ানো
  8. পশ্চিম বিচ থেকে সূর্যাস্ত
  9. সৈকতে আড্ডা, শুটকি কেনা, দোলনায় সময়
  10. রাতের খাবার
  11. সৈকতে গানের আড্ডা
ভ্রমণসূচি দেখে ভালো লাগলো? তারিখ বেছে বুক করুন জনপ্রতি ৪,৯৭৯ টাকা · ৩ দিন ২ রাত ✅ অল্প অগ্রিমে বুকিং · ✅ বাকি টাকা যাত্রার আগে · ✅ সাথে সাথে কনফার্মেশন SMS
💰

প্যাকেজ মূল্য

রুম / কেবিন শেয়ারিং অনুযায়ী জনপ্রতি
🛏️ আপনার পছন্দের অপশন বেছে নিন
ওয়াশরুম:
এক রুমে:
সবচেয়ে জনপ্রিয়

এক রুমে ২ জন / কাপল (অ্যাটাচড ওয়াশরুম)

🚿 ওয়াশরুম সহ 👥 এক রুমে ২ জন
নিয়মিত দাম (জনপ্রতি)৳৬,৯৯৯
ছাড়ের পরে (জনপ্রতি)৳৫,৮০৯
🔥 ১৭% ছাড় · জনপ্রতি ৳১,১৯০ কম
এই রেটে বুক করুন

এক রুমে ৪ জন (অ্যাটাচড ওয়াশরুম)

🚿 ওয়াশরুম সহ 👥 এক রুমে ৪ জন
নিয়মিত দাম (জনপ্রতি)৳৫,৯৯৯
ছাড়ের পরে (জনপ্রতি)৳৪,৯৭৯
🔥 ১৭% ছাড় · জনপ্রতি ৳১,০২০ কম
এই রেটে বুক করুন

এক রুমে ২ জন (ওয়াশরুম বাইরে / কমন)

🚻 ওয়াশরুম বাইরে (কমন) 👥 এক রুমে ২ জন
নিয়মিত দাম (জনপ্রতি)৳৬,৪৯৯
ছাড়ের পরে (জনপ্রতি)৳৫,৩৯৪
🔥 ১৭% ছাড় · জনপ্রতি ৳১,১০৫ কম
এই রেটে বুক করুন

এক রুমে ৪ জন (ওয়াশরুম বাইরে / কমন)

🚻 ওয়াশরুম বাইরে (কমন) 👥 এক রুমে ৪ জন
নিয়মিত দাম (জনপ্রতি)৳৫,৪৯৯
ছাড়ের পরে (জনপ্রতি)৳৪,৫৬৪
🔥 ১৭% ছাড় · জনপ্রতি ৳৯৩৫ কম
এই রেটে বুক করুন

বুকিং নিশ্চিত করতে অগ্রিম: ৬০% (মোট মূল্যের) • বাকি টাকা যাত্রার আগে।
শিশু: ৫ বছরের নিচে বিনামূল্যে, ৫–১১ বছর প্যাকেজের অর্ধেক মূল্য, ১২ বছর থেকে পূর্ণ মূল্য।

📍

বিশেষ আকর্ষণ ও কার্যক্রম

যা দেখবেন, যা করবেন

🎉 বিশেষ অ্যাক্টিভিটি: মাছ ধরা, পাখি দেখা, ঘুড়ি ওড়ানো ও আরও অনেক কিছু

ট্যুরে যা যা করতে পারবেন
  • সমুদ্রে মাছ ধরা (দিনে ও রাতে)
  • পাখি দেখা (বার্ড ওয়াচিং)
  • সৈকতে ঘুড়ি ওড়ানো
  • দ্বীপ ঘুরে সাইকেল চালানো (নিজ খরচে)
  • প্রবাল ও রঙিন মাছ দেখা (ভাটার সময়)
  • ব্যাডমিন্টন খেলা (রিসোর্টে সরঞ্জাম আছে)
  • ফুটবল খেলা (রিসোর্টের নির্দেশনা অনুযায়ী)
  • সারফিং (আবহাওয়া ও নিরাপত্তা সাপেক্ষে)
  • ফানুস ওড়ানো
  • পূর্ণিমার চাঁদের আলোয় সৈকত উপভোগ
  • রাতে গানের আড্ডা ও সমুদ্রের গর্জন
  • ডাব পান ও শুটকি বাজার ঘোরা
এই সব আকর্ষণ নিজের চোখে দেখুন, সিট সীমিত জনপ্রতি ৪,৯৭৯ টাকা · ৩ দিন ২ রাত ✅ অল্প অগ্রিমে বুকিং · ✅ বাকি টাকা যাত্রার আগে · ✅ সাথে সাথে কনফার্মেশন SMS

✅ প্যাকেজে যা অন্তর্ভুক্ত

  • কক্সবাজার–সেন্টমার্টিন–কক্সবাজার জাহাজের রাউন্ড ট্রিপ (ওপেন ট্যাগ টিকিট)
  • সমুদ্রের কিনারে নিজস্ব রিসোর্টে ২ রাত অবস্থান (একা নারী ভ্রমণকারীদের জন্য আলাদা রুমের সুবিধা)
  • সরকারি ট্রাভেল পাস ও ১০০ টাকা পরিবেশ ফি
  • মোট ৭ বেলা খাবার ও দ্বিতীয় রাতের বিশেষ BBQ ডিনার
  • সার্বক্ষণিক অভিজ্ঞ ট্যুর গাইড

❌ প্যাকেজের বাইরে

  • ঢাকা থেকে কক্সবাজার ও ফেরার যাতায়াত খরচ
  • ব্যক্তিগত স্ন্যাকস, অতিরিক্ত পানীয় ও ব্যক্তিগত খরচ
  • সাইকেল (ঘণ্টায় ৪০–৫০ টাকা), মোটরবাইক (৫০০ টাকা) ও ছেঁড়াদিয়ায় স্থানীয় ট্রলার/বোট ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে)
  • প্রাকৃতিক দুর্যোগ বা সরকারি নির্দেশনার কারণে অতিরিক্ত যাতায়াত ও থাকার খরচ
📸

ছবি ও ভিডিওতে সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ

ছবিতে চাপ দিলে বড় করে দেখাবে
পরের ছবিগুলো আপনার হোক, আজই বুক করুন জনপ্রতি ৪,৯৭৯ টাকা · ৩ দিন ২ রাত ✅ অল্প অগ্রিমে বুকিং · ✅ বাকি টাকা যাত্রার আগে · ✅ সাথে সাথে কনফার্মেশন SMS
📖

সম্পূর্ণ বিস্তারিত তথ্য

যে বিষয়ে জানতে চান, সেই কার্ডে চাপ দিন
❓

প্রশ্ন ও উত্তর (FAQ)

এই ট্যুর নিয়ে সাধারণ প্রশ্ন · প্রশ্নে চাপ দিলে উত্তর দেখাবে
🚢 জাহাজ কখন ছাড়ে?

প্রতিদিন সকাল ৭:০০টায় কক্সবাজার ঘাট থেকে এবং বিকেল ৩:০০টায় সেন্টমার্টিন থেকে। জোয়ার-ভাটার কারণে সময় বদলালে ব্যক্তিগত মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে।

💰 রুম শেয়ারিং অনুযায়ী মূল্য কত?

এক রুমে ৪ জন হলে জনপ্রতি ৳৫,৯৯৯ এবং এক রুমে ২ জন হলে জনপ্রতি ৳৬,৯৯৯।

🌊 রিসোর্ট কি সমুদ্রের কাছে?

হ্যাঁ, আমাদের নিজস্ব রিসোর্ট একদম সমুদ্রের কিনারে, পশ্চিম বিচে। রুম থেকেই সমুদ্রের গর্জন শোনা যায় এবং সূর্যোদয়-সূর্যাস্ত দূরে দেখা যায়।

👶 শিশুদের জন্য কোনো চার্জ আছে কি?

০–৫ বছর বিনামূল্যে। ৫ বছরের বেশি শিশুর ক্ষেত্রে শুধু খাবারের খরচ প্রযোজ্য; নির্দিষ্ট খরচ বুকিংয়ের সময় নিশ্চিত করুন।

🏝️ ছেঁড়াদিয়া ভ্রমণ কি নিশ্চিত?

সরকারি অনুমতি ও আবহাওয়া সাপেক্ষে। স্থানীয় ট্রলার বা বোট ভাড়া প্রযোজ্য ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।

🔌 দ্বীপে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ কেমন?

গ্রামীণফোন ও রবির কভারেজ ভালো। রিসোর্টগুলো নির্দিষ্ট সময়ে জেনারেটরের বিদ্যুৎ দেয়, তাই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।

📅 কোন কোন দিন ট্যুর থাকে?

সপ্তাহের সাত দিনই, সোমবারসহ। শুক্রবারের বুকিং ও মূল্য খালি থাকা সাপেক্ষে নির্ধারিত হবে।

🎫 টিকিট কখন পাব?

অগ্রিম ৬০% পেমেন্ট করার সাথে সাথে ইনবক্সে বুকিং কনফার্মেশন ও টিকিট পাঠানো হবে।

🛡️ সমুদ্র সৈকতে কি নিরাপত্তা আছে?

হ্যাঁ। পর্যটন মৌসুমে দ্বীপ ও নৌপথে কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সহায়তা পাওয়া যায়। তবে সমুদ্র প্রকৃতির অংশ, তাই কেউ ১০০% ঝুঁকিমুক্ত বলে নিশ্চয়তা দিতে পারে না। লাইফ জ্যাকেট পরা, গাইডের নির্দেশনা মানা এবং বৈরী আবহাওয়া বা উত্তাল সমুদ্রে না নামলে ভ্রমণ নিরাপদ থাকে।

🏥 অসুস্থ হলে চিকিৎসার কী ব্যবস্থা আছে?

দ্বীপে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে এবং সেখান থেকে সহায়তা পাওয়া যাবে। গুরুতর অসুস্থতায় কক্সবাজারে নিতে হতে পারে। নিয়মিত ওষুধ ও প্রাথমিক চিকিৎসার ওষুধ সঙ্গে রাখুন; গাইড সাহায্য করবেন।

🏧 দ্বীপে ব্যাংকের এটিএম বুথ ও কার্ড সুবিধা আছে কি?

হ্যাঁ, ব্যাংকের এটিএম বুথ আছে এবং ভিসা কার্ড সাপোর্ট করে। তবে নেটওয়ার্ক বা মেশিনের সাময়িক সমস্যা হতে পারে, তাই কিছু নগদ টাকা সঙ্গে রাখা ভালো।

📲 বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং কি চলে?

হ্যাঁ, বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং সার্ভিস চলে এবং সাপোর্ট পাওয়া যায়।

🛍️ সেন্টমার্টিন থেকে কী কী কেনা যায়?

সৈকতে বিভিন্ন ধরনের দোকান ও ভাসমান বাজার থাকে। সেখান থেকে শোপিস, শুটকি, গিফট আইটেম ইত্যাদি কেনা যায়। প্রবাল ও শঙ্খ-ঝিনুক কিনবেন না, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর।

⏱️ কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে কতক্ষণ লাগে?

জোয়ার-ভাটার ওপর নির্ভর করে, আনুমানিক ৬ থেকে ৬.৫ ঘণ্টা। ফেরার সময়ও একই রকম সময় লাগতে পারে।

🚌 ঢাকা থেকে বাসের টিকিট কীভাবে কনফার্ম করব?

বাসের টিকিট আপনার নিজ দায়িত্বে বাস কাউন্টারের সঙ্গে কথা বলে বুকিং দিয়ে কনফার্ম করতে হবে।

🪑 জাহাজে আমার অবস্থান কোথায় হবে?

আপনি যে ক্যাটাগরির টিকিট নেবেন, তার ওপর নির্ভর করবে। প্যাকেজের মূল্য ওপেন ট্যাগ টিকিটের জন্য।

🍴 জাহাজে কি খাবারের ক্যান্টিন আছে?

হ্যাঁ, জাহাজে খাবারের ক্যান্টিন আছে।

🚢 আমাদের কোন জাহাজের টিকিট দেওয়া হবে?

আমাদের সুবিধা এবং আপনার সুবিধা অনুযায়ী আলোচনা সাপেক্ষে যে জাহাজের টিকিট পাওয়া যাবে এবং ভালো হবে, সেটাই দেওয়া হবে।

🌧️ আবহাওয়া খারাপ হলে কী হবে?

বৈরী আবহাওয়া বা সরকারি নির্দেশনায় জাহাজ বন্ধ বা সময় পরিবর্তন হলে আপনাকে ব্যক্তিগত মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী তারিখে সমন্বয়ের চেষ্টা করা হবে।

🏊 সমুদ্রে গোসল করা যাবে কি?

আবহাওয়া ও জোয়ার-ভাটা অনুযায়ী গাইডের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে করা যাবে। শিশুরা সবসময় অভিভাবকের সঙ্গে থাকবে।

👴 বয়স্ক ও শিশুদের নিয়ে যাওয়া যাবে কি?

যাওয়া যাবে। তবে জাহাজে অনেকটা সময় লাগে, তাই ওষুধ, হালকা খাবার ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন এবং বুকিংয়ের সময় আমাদের জানান।

🪪 কী কী কাগজপত্র সঙ্গে নেব?

NID বা পাসপোর্টের কপি, বুকিংয়ের টিকিট ও পেমেন্টের রসিদ সঙ্গে রাখুন।

🚶 জাহাজ থেকে নামার পর রিসোর্টে কীভাবে যাব?

জাহাজ থেকে নামার পর রিসোর্টে নিজ দায়িত্বে যেতে হবে। কোনো সহায়তা লাগলে আমরা সহযোগিতা করব; অপারেশন ম্যানেজারের নম্বর: +8801919627892।

📷 ছবি তোলার ব্যবস্থা আছে কি?

হ্যাঁ, স্থানীয় কিছু ফটোগ্রাফার সৈকতে ছবি তোলেন। মূল্য তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্ধারণ করতে হবে।

⚽ খেলাধুলার সরঞ্জাম কি পাওয়া যাবে?

রিসোর্টে নিজস্ব ফুটবল ও ব্যাডমিন্টনের সরঞ্জাম আছে। রিসোর্টের নির্দেশনা অনুযায়ী খেলতে পারবেন।

🎓 স্টুডেন্ট, ফ্যামিলি বা কর্পোরেট গ্রুপের জন্য প্যাকেজ কাস্টমাইজ করা যাবে কি?

হ্যাঁ। আপনার গ্রুপের চাহিদা অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করা যাবে এবং মূল্য আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। কর্পোরেট ট্যুরে কমপক্ষে ৩৫ জন হলে ঢাকা থেকে সরাসরি বাস সার্ভিস দেওয়া সম্ভব।

আপনার প্রশ্নের উত্তর পাননি? WhatsApp এ জিজ্ঞাসা করুন অথবা কল করুন +8801627999222

সব প্রশ্নের উত্তর পেয়েছেন? এখনই বুক করুন জনপ্রতি ৪,৯৭৯ টাকা · ৩ দিন ২ রাত ✅ অল্প অগ্রিমে বুকিং · ✅ বাকি টাকা যাত্রার আগে · ✅ সাথে সাথে কনফার্মেশন SMS
Trips · People · Stories

যারা ঘুরে এসেছেন, তাদের কথা

সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ ও আমাদের অন্যান্য ট্যুরের কাস্টমারদের অভিজ্ঞতা

ইঞ্জি. রাফিদ হাসান – Saint Martin+2 📷 Saint Martin
★★★★★
সেন্টমার্টিনের ট্রিপ একদম পারফেক্ট ছিল। জাহাজের টিকিট থেকে রিসোর্ট পর্যন্ত সব কিছু TravelCares গুছিয়ে দিয়েছে, আমাদের কোনো চিন্তা করতে হয়নি।
ইরইঞ্জি. রাফিদ হাসাননমুনাসফটওয়্যার ইঞ্জিনিয়ার · চট্টগ্রামবন্ধুরা ট্যুর · ডিসেম্বর ২০২৩
স্থপতি সাবরিনা আক্তার – Saint Martin+2 📷 Saint Martin
★★★★
Honeymoon trip to Saint Martin was beautiful. Clean room, sea view, and the team called us every day to check on us. Highly recommended!
সসস্থপতি সাবরিনা আক্তারনমুনাআর্কিটেক্ট · নারায়ণগঞ্জদম্পতি ট্যুর · নভেম্বর ২০২২
ইশরাত জাহান – Saint Martin+2 📷 Saint Martin
★★★★★
প্রথমবার মা-বাবাকে নিয়ে সেন্টমার্টিন। বয়স্কদের জন্য আলাদা যত্ন নিয়েছেন, ছেঁড়াদ্বীপও ঘুরিয়ে এনেছেন। ধন্যবাদ TravelCares!
ইজইশরাত জাহাননমুনাচার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট · রাজশাহীপরিবার ট্যুর · ডিসেম্বর ২০২০
★★★★★
স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে প্রথমবার সেন্টমার্টিন। জাহাজের টিকিট থেকে রিসোর্ট, সব আগেই ঠিক ছিল। বাচ্চারা এখনও প্রবাল দ্বীপের গল্প করে।
মরমোঃ রাশেদুল করিমনমুনাঅ্যাকাউন্ট্যান্ট · ঢাকা · Saint Martinপরিবার ট্যুর · ডিসেম্বর ২০১৭
★★★★★
বয়স্ক বাবা-মা সাথে ছিলেন বলে চিন্তায় ছিলাম। ট্রাভেলকেয়ার্স নিচতলার রুম দিয়েছে, জেটি থেকে ভ্যানও ঠিক করে রেখেছিল।
আসআবু সাঈদ মিয়ানমুনাসরকারি কর্মকর্তা · রংপুর · Saint Martinপরিবার ট্যুর · ফেব্রুয়ারি ২০১৯
★★★★★
ব্রাঞ্চের বার্ষিক ট্যুর সেন্টমার্টিনে। ৪২ জনের বড় গ্রুপ, তবু কোথাও দেরি হয়নি। ইনভয়েস ও পেমেন্ট সবকিছু স্বচ্ছ ছিল।
মআমাহবুব আলমনমুনাব্যাংক কর্মকর্তা · বগুড়া · Saint Martinকর্পোরেট ট্যুর · জানুয়ারি ২০২০
★★★★★
একা নারী ভ্রমণকারী হিসেবে নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। আলাদা রুম আর গ্রুপের সাথে থাকার ব্যবস্থা খুব ভালো লেগেছে।
তচতাহমিনা চৌধুরীনমুনাচার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট · কুমিল্লা · Saint Martinএকক ট্যুর · নভেম্বর ২০২২
★★★★★
ছেঁড়াদিয়ায় সাইকেল চালানো আর রাতের BBQ, সব প্ল্যান টিম থেকেই করা ছিল। আমাদের শুধু উপভোগ করতে হয়েছে।
নফনুসরাত ফারজানানমুনাএনজিও কর্মী · বরিশাল · Saint Martinবন্ধুরা ট্যুর · ডিসেম্বর ২০২৩
★★★★★
অবসরের পর বান্ধবীরা মিলে সেন্টমার্টিন। গাইড ছেলেটা নিজের মায়ের মতো যত্ন নিয়েছে, সবাই খুব নিরাপদ বোধ করেছি।
আবআফরোজা বেগমনমুনাব্যাংকার · ফেনী · Saint Martinবন্ধুরা ট্যুর · নভেম্বর ২০২৫
★★★★★
চুক্তির শর্ত আর খরচ সব আগে থেকেই লিখিত পেয়েছি, কোনো লুকানো চার্জ নেই। ইনভয়েস আর রসিদ পেশাদার। আইনজীবী হিসেবে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।
অরঅ্যাডভোকেট রুমানা পারভীননমুনাসুপ্রিম কোর্টের আইনজীবী · ঢাকা · Saint Martinবন্ধুরা ট্যুর · মার্চ ২০২৫
★★★★★
বিবাহবার্ষিকীতে সেন্টমার্টিন। রিসোর্টে ছোট্ট সারপ্রাইজ কেক রেখেছিল টিম, আমরা জানতামও না। এমন যত্ন আগে কোথাও পাইনি।
শআশারমিন আক্তারনমুনাব্যাংক ম্যানেজার · ময়মনসিংহ · Saint Martinদম্পতি ট্যুর · ফেব্রুয়ারি ২০২৫
তাসমিয়া রহমান – Maheshkhali & Sonadia Camping+2 📷 Maheshkhali & Sonadia Camping
★★★★★
মহেশখালী-সোনাদিয়ার ক্যাম্পিং জীবনের সেরা অভিজ্ঞতা! সমুদ্রের পাশে তাঁবু, রাতে BBQ আর ক্যাম্পফায়ার। গাইড ভাই খুব যত্ন নিয়েছেন।
তরতাসমিয়া রহমাননমুনাব্যাংকার · ঢাকাবন্ধুরা ট্যুর · জানুয়ারি ২০২৪

✍️ আপনিও আমাদের সাথে ঘুরেছেন? অভিজ্ঞতা লিখুন

💳

পেমেন্ট তথ্য

অগ্রিম দিয়ে আসন নিশ্চিত করুন
ব্যাংকDutch-Bangla Bank LimitedMirpur Branch (Mirpur 10 Circle)
হিসাবের নামMetro Solution LimitedA/C: 164.110.45140
মোবাইল ব্যাংকিংbKash / Rocket: +8801819173762 (confirm with our representative before paying)
QR কোড স্ক্যান করে পেমেন্ট করুনঅ্যাপ খুলে স্ক্যান করুন, তারপর ট্রানজেকশন আইডি WhatsApp এ পাঠান
bKash (Bangla QR) QR
bKash (Bangla QR)01819173762 বিকাশ বা ব্যাংক অ্যাপ দিয়ে সেন্ড মানি করুন
TRUST · LICENSED · SECURE PAYMENT

অনুমোদন, সদস্যপদ ও ব্যাংক তথ্য

Metro Solution Limited (TravelCares) · প্রতিষ্ঠা ২০১১

Tour Operators Association of Bangladesh (TOAB)
TOAB সদস্য
e-Commerce Association of Bangladesh (e-CAB)
e-CAB সদস্য
Dhaka North City Corporation
ট্রেড লাইসেন্স: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ISO 9001:2015 Quality Management System
ISO 9001:2015

🏦 ব্যাংকে পেমেন্ট

ব্যাংক
Dutch-Bangla Bank Limited
অ্যাকাউন্টের নাম
Metro Solution Limited
অ্যাকাউন্ট নম্বর
164.110.45140
শাখা
Mirpur Branch (Mirpur 10 Circle)
মোবাইল ব্যাংকিং
bKash / Rocket: +8801819173762 (confirm with our representative before paying)
bKashRocket

পেমেন্টের পর রসিদ WhatsApp এ পাঠান, আমরা সাথে সাথে কনফার্ম করব।

Messenger WhatsApp: +8801758368368